দেশীয় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যানের ছেলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মাহবুবুর রহমান দিপু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)

2026-04-30T16:06:55+00:00
2026-04-30T16:06:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দেশীয় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যানের ছেলে আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম 
অস্ত্রসহ গ্রেফতার মাহবুবুর রহমান দিপু। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কাজিপুরে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মাহবুবুর রহমান দিপু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দিপু উত্তর রেহাইসুরিবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।


কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, দিপু রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কশপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দিপুকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দেশীয় অস্ত্র  সাবেক চেয়ারম্যান  ছেলে  আটক  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: