ডাকাতি করতে গিয়ে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

জাতীয়

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ডাকাতি করতে গিয়ে মুকুল হোসেন চকলেট নামে একজন অটোরিকশা চালককে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন

2026-04-30T22:05:07+00:00
2026-04-30T22:05:07+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ডাকাতি করতে গিয়ে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ডাকাতি করতে গিয়ে মুকুল হোসেন চকলেট নামে একজন অটোরিকশা চালককে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ.বি.এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন। 

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–সোহেল ওরফে জুয়েল, শাহিন হাওলাদার, সুমন ওরফে আল আমিন, কবির ও ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। তাদের মধ্যে শাহিন হাওলাদার ও ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়। 

দণ্ডিত অন্য তিন আসামি জামিনে ছিলেন। এদিন সকালে তাদের আইনজীবীর মাধ্যমে হাজিরা জমা দেন কিন্তু রায় ঘোষণার সময় তাদের ডেকে পাওয়া যায় নাই। এরপর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেন আদালত। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ জুন দুপুরে অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন নিহত মুকুল হোসেন। সাধারণত রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাসায় ফিরলেও সেদিন আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পরদিন অর্থাৎ ২৮ জুন সকালে অটোরিকশার মালিক উজ্জ্বল বাদীকে ফোন করে জানান, মুকুলের চালানো রিকশাটি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নজরুলের গ্যারেজে রয়েছে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে ৫ হাজার ৫০০ টাকা দিয়ে রিকশাটি ছাড়িয়ে আনেন। তবে তখনও মুকুলের কোনো হদিস মেলেনি।

অটোরিকশা উদ্ধারের কিছুক্ষণ পরই দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা-রাজাবাড়ি সড়কের বার্তা ব্রিজের পাশে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে তারা মুকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়।


এ ঘটনায় নিহতের ছোট ভাই আবু হানিফ বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করে। এরপর ২০২২ সালের ২৪ নভেম্বর মামলার তদন্ত শনাক্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

পরবর্তীতে ২০২৪ সালের ২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে বিচার চলাকালে ২৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এফআর


  বিষয়:   ঢাকা  ডাকাতি  হত্যা  আসামি  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: