নিখোঁজের ছয় দিন পর শিশু কবিতার গলিত লাশ

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর একটি কলার বাগান থেকে কবিতা আক্তার নামের সাত বছর বয়সি এক শিশুর গলিত মরদেহ উদ্ধার

2026-05-01T02:20:31+00:00
2026-05-01T02:20:31+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ছয় দিন পর শিশু কবিতার গলিত লাশ
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:২০ এএম 
প্রতীকী ছবি
ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর একটি কলার বাগান থেকে কবিতা আক্তার নামের সাত বছর বয়সি এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন সংলগ্ন কলার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সবার ছোট কবিতা স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরদিন শিশুটির মা তাহমিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাখুন্ডা রেলস্টেশন সংলগ্ন কলার বাগানে পড়ে যাওয়া একটি কলাগাছ অপসারণ করতে যান স্থানীয় দুজন শ্রমিক। তারা দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে গলিত মরদেহটি পড়ে থাকতে দেখেন। শিশুটির পরনে কোনো পোশাক ছিল না। সালোয়ার দিয়ে মুখ বাঁধা ছিল। শ্রমিকরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং শিশুটির মা-বাবা এসে মরদেহ শনাক্ত করেন।


গেরদা ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য জাকারিয়া খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কলার বাগানে গিয়ে দুর্গন্ধ পান। পরে মরদেহটি দেখতে পেয়ে তাকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। এরপর নিখোঁজ শিশুর মা-বাবা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেন। 

মরদেহটি উদ্ধার করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক পীযূষ কান্তি হালদার। তিনি বলেন, মরদেহটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই তাকে হত্যা করা হয়।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শিশুটির পোশাক দেখে তার বাবা তাকে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। 

তিনি আর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এফআর

  বিষয়:   ফরিদপুর  নিখোঁজ  লাশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: