নতুন গানে বেলাল-পড়শী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘ভালোবাসি হয়নি বলা’ ও ‘একলা প্রহর’সহ আরও অনেক জনপ্রিয় গানের জুটি জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। প্রায় এক বছর

2026-05-01T05:56:37+00:00
2026-05-01T05:56:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নতুন গানে বেলাল-পড়শী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৫৬ এএম 
সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। ছবি : সংগৃহীত
‘ভালোবাসি হয়নি বলা’ ও ‘একলা প্রহর’সহ আরও অনেক জনপ্রিয় গানের জুটি জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও পড়শী। প্রায় এক বছর পর নতুন গান নিয়ে এলেন তারা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে প্রকাশ হয়েছে তাদের ‘তোমার জন্য আমি’ গানের মিউজিক ভিডিও। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এর গীতিকার মেহেদী হাসান লিমন এবং সুরারোপ করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনায় রয়েছেন মুসফিক লিটু।

ভিডিওগ্রাফিতে দায়িত্ব পালন করেছেন মাহদি আল মুজাহিদ এবং সম্পাদনা ও কালার করেছেন চন্দন রায় চৌধুরী নিজেই। পুরো প্রযোজনাটি সম্পন্ন হয়েছে ব্ল্যাক ক্যাট স্টুডিওর ব্যানারে।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, নাজির ভাই যখন গানটির সুর আমাকে শোনায় এবং ডুয়েট করার পরামর্শ দেয় তখনই মাথায় আসে পড়শীর কথা। এমনিতেও পড়শীর আর আমার কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের নতুন গানটি রোমান্টিক ঘরনার হলেও সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। 

এ প্রসঙ্গে পড়শী বলেন, শ্রোতাদেরও অনেক চাওয়া ছিল বেলাল ভাইয়ের সঙ্গে ডুয়েট গান করার। ফাইনালি গানটি হলো আশা করি শ্রোতারা আগের গানগুলোর মতোই আমাদের নতুন গান ‘তোমার জন্য আমি’ পছন্দ করবেন।


বেলাল খান ও পড়শীর কণ্ঠে গানটি নতুন এক আবেগঘন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংগীতসংশ্লিষ্টরা মনে করছেন, বেলাল খান ও পড়শীর কণ্ঠে নতুন এই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। গানটি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়। এর আগে এই দুই শিল্পীর গাওয়া গানগুলো শ্রোতামহলে জনপ্রিয়তা অর্জন করেছে। ‘তোমার জন্য আমি’ গানটিও সংগীতপ্রেমীদের মন ভরাবে।

উল্লেখ্য, বেলাল খান ও পড়শীর এর আগে প্রকাশিত গান ‘কতযে আপন’। গত বছর এটি প্রকাশ হয়েছে।

এফআর


  বিষয়:   নতুন গান  সংগীতশিল্পী  বেলাল খান  পড়শী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: