দুই মাস নিষেধাজ্ঞার পর মাছ শিকার শুরু

চাঁদপুর সংসদদাতা

সারাদেশ

দুই মাস পর চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আবারও জাল

2026-05-01T11:05:06+00:00
2026-05-01T11:05:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই মাস নিষেধাজ্ঞার পর মাছ শিকার শুরু
চাঁদপুর সংসদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৫ এএম 
ছবি : সংগৃহীত
দুই মাস পর চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আবারও জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় শুরুতে কিছুটা হতাশা দেখা দিয়েছে তাদের মাঝে।

শুক্রবার (১ মে) সকাল থেকেই চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীতে ইলশেগুঁড়ি বৃষ্টি থাকলেও দেখা নেই রূপালি ইলিশের। 

গত ১ মার্চ থেকে শুরু হওয়া দুই মাসের এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়। সরকারি এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই নতুন আশায় নদীর জলে নামেন চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত এলাকার হাজারো জেলে।

সংশ্লিষ্টরা বলছেন, জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হলেও এখন নদীতে ইলিশ খুব একটা পাওয়া যাবে না। মূলত বর্ষা মৌসুম শুরু হলে নদীতে ইলিশের দেখা মিলবে। তবে বর্তমানে ইলিশ না পাওয়া গেলেও অন্যান্য প্রজাতির কিছু মাছ জেলেদের জালে ধরা পড়ছে।


এর আগে টানা দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় বেকার ছিলেন জেলেরা। আয়ের পথ বন্ধ থাকায় ধারদেনার মধ্যে কষ্টে চলেছে তাদের সংসার। তার ওপর জাল ও নৌকা গড়তে নেয়া ঋণের কিস্তি পরিশোধের তাড়া তো ছিলই। যে কারণে বেশির ভাগ প্রান্তিক জেলে পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাব-অনটনে দিন পার করেছেন। সরকারি তালিকায় থাকা জেলেদের খাদ্য প্রণোদনার চাল দেওয়া হলেও চরম আর্থিক সংকটে থাকতে হয়েছে তাদের। শুধু জেলেই নন, মাছ ব্যবসার সঙ্গে জড়িত আড়তদার ও ব্যবসায়ীরাও ছিলেন চরম দুশ্চিন্তায়।

সময়ের আলো/আআ


  বিষয়:   দুই  মাস  নিষেধাজ্ঞা  মাছ  শিকার  শুরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: