জাটকা ধরায় ২০৩ জেলের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৩ জেলেকে মৎস্য আইনে

2026-05-01T15:42:57+00:00
2026-05-01T15:42:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জাটকা ধরায় ২০৩ জেলের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৪২ পিএম 
নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। ছবি : সময়ের আলোর ফাইল ছবি
মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৩ জেলেকে মৎস্য আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল জেলার হিজলা উপজেলার সীমানা (ষাটনল, হাইমচর, চরভৈরবী) পর্যন্ত মেঘনা নদীর ৮২ কিলোমিটার অভয়াশ্রম। এই এলাকায় ২০৪টি অভিযান পরিচালনা করে বরিশাল জেলা ও হিজলা উপজেলা টাস্কফোর্স।


আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করার জন্য ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার ও সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুই মাসের অভিযানে জব্দ করা হয় ২ মেট্রিক টন জাটকা ও ০ দশমিক ৫২ মেট্রিক টন অন্যান্য প্রজাতির মাছ। ইলিশ মাছ ধরার জাল ০ দশমিক ৫৬ লাখ মিটার, কারেন্টজাল ৩ দশমিক ২৫ লাখ মিটার এবং অন্যান্য জাল ০ দশমিক ০৩ লাখ মিটার।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, হিজলায় উপজেলা ও জেলা টাস্কফোর্সের অভিযানে জেলে আটকের ঘটনায় মামলা হয়েছে ২০৩টি। ৪ জনকে নিয়মিত মামলায় জেলে পাঠানো হয়েছে। এ অভিযানে নৌকা জব্দ করা হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে অভিযান পরিচালনা করেছে। এর ফলে জাতীয়ভাবে ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রায় সহায়ক হবে। আর এর সুফল পাবে জাটকা ধরা থেকে বিরত থাকা মেঘনার জেলেরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাটকা  জেল  কারাদণ্ড  জরিমানা  হিজলা  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: