ভান্ডারি গান গেয়ে বাবাকে দাফন, সমালোচনা ঝড়

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আব্দুস সালাম ওরফে মাইক সালাম ভান্ডারির মৃত্যুর পর তাকে নিজ বাড়ির উঠানে ইটের

2026-05-01T20:04:30+00:00
2026-05-01T20:09:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভান্ডারি গান গেয়ে বাবাকে দাফন, সমালোচনা ঝড়
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ৮:০৯ পিএম
মৃত বাবার খাটিয়ার সামনে ছেলের গান গাওয়ার সময়ের ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আব্দুস সালাম ওরফে মাইক সালাম ভান্ডারির মৃত্যুর পর তাকে নিজ বাড়ির উঠানে ইটের তৈরি কবর করে দাফন করা হয়েছে। দাফনের আগে তার ছোট ছেলে ভান্ডারি গান পরিবেশন করেন। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আব্দুস সালাম। পরে দুপুর ২টায় ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে উঠানে ইট দিয়ে কবর নির্মাণ করা হয়। দাফনের আগে তার ছোট ছেলে একটি ভান্ডারি গান পরিবেশন করেন। এ সময় উপস্থিত অনেককেই তার সঙ্গে সুর মিলিয়ে গান গাইতে দেখা যায়।

মৃত বাবার খাটিয়ার সামনে ছেলের গাওয়া গানটির কিছু অংশ ছিল—
‘আমার মুর্শিদ পরশমণি গো,
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।
মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না।
মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুলিয়াছে মাখন,
সেই যে মাখন কর ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্নজন সমালোচনামূলক মন্তব্য করেন।


সেলিম উল্লাহ নামের এক ব্যক্তি মন্তব্য করেন, এসব কুসংস্কারের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন ইসলামিক বক্তা হিসেবে সেখানে উপস্থিতদের ইসলামের আলোকে দিকনির্দেশনা দেওয়া উচিত ছিল।

উখিয়ার আকবর নামের এক শিক্ষক বলেন, এটা কোনো ধর্মীয় রীতি হতে পারে না।

সালাম ভান্ডারির ছোট ছেলে মুবিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দোকানের এক কর্মচারী ফোন রিসিভ করে জানান, তিনি ঘুমিয়ে আছেন।

অন্যদিকে, বড় ছেলে মামুনের সঙ্গে যোগাযোগের পর সে কোনো মন্তব্য করতে রাজি না।

উখিয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর বলেন, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার কাফন-দাফন সম্পন্ন করা হয়। কিন্তু কয়েকদিন আগে উখিয়ায় যে ঘটনা ঘটেছে, তা আমার জীবনে এই প্রথম দেখলাম।

সময়ের আলো/জোই


  বিষয়:   উখিয়া  সামাজিক মাধ্যম  সমালোচনা  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: