বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

2026-05-01T20:45:20+00:00
2026-05-01T20:45:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪৫ পিএম 
সিদ্ধিরগঞ্জে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ২৩০/১৩২ কেভি ট্রান্সফর্মার থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের কর্মী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।


খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমারটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমারটি রক্ষা পেয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিদ্যুৎকেন্দ্র  সাবস্টেশন  অগ্নিকাণ্ড  সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: