স্বর্ণের দামে বড় পতন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে বিশ্ববাজারে

2026-05-01T21:21:58+00:00
2026-05-01T21:21:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্বর্ণের দামে বড় পতন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:২১ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে।

শুক্রবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জিএমটি সময় ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।


এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমে যায়। চলতি সপ্তাহে সোনার দাম মোট ২.৩ শতাংশ কমার পথে রয়েছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএস অ্যানালিস্ট জিওভানি স্টাউনোভো রয়টার্সকে বলেন, স্বল্প মেয়াদে স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের একটি নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। কারণ তেলের দাম সুদের হারের প্রত্যাশাকে প্রভাবিত করছে।

/কেএইচও


  বিষয়:   স্বর্ণ  দাম  বড় পতন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: