প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মোহাম্মাদপুর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১মে) সন্ধ্যা সারে ৭টার দিকে

2026-05-01T21:34:56+00:00
2026-05-01T21:34:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৩৪ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মাদপুর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১মে) সন্ধ্যা সারে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সারে ৭টার দিকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে মৃত সৌরভের বোন সানজিদা হালদার জানান, মোহাম্মাদপুর রায়ের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সৌরভ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসীতে অনার্স শেষ বর্ষে পড়াশুনা করতো। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামে। বাবার নাম অমল হালদার।


তিনি আরও জানান, একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। ওই মেয়ের সাথে কোনো বিষয় নিয়ে মোবাবইল ফোনে ঝগড়া হয় সৌরভের। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পরে। 

দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল সৌরভ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

/কেএইচও
  বিষয়:   প্রেমিকা  ঝগড়া  বিষপান  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: