জাপানের সঙ্গে কূটনৈতিক ও সংগঠনগত যোগাযোগ জোরদারে সাত দিনের সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২ মে) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
এই সফরে তার সঙ্গে থাকছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং সংসদ সদস্য ও জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। সফরসঙ্গীরা জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন।
দলীয় সূত্র বলছে, এই সফরকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের সম্পর্ক উন্নয়ন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
সাত দিনের কর্মসূচি শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের।
এএডি/