অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন করতে যাওয়ার প্রাক্কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক প্রবীণ যাত্রীর চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে হাসপাতালে ছুটে গেছেন

2026-05-02T03:07:27+00:00
2026-05-02T03:07:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:০৭ এএম 
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালন করতে যাওয়ার প্রাক্কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক প্রবীণ যাত্রীর চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে হাসপাতালে ছুটে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা, চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবগত হন মন্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। বিশেষ করে, বয়সজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সব ধরনের মেডিকেল সহায়তা দিতে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন

ঢাকা হজ অফিস সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফার হজে যাওয়ার নির্ধারিত ফ্লাইট শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে। তবে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে- তিনি যাত্রা করতে পারবেন কি না।

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী গোলাম মোস্তফা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে হজক্যাম্পে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার রক্তে অতিরিক্ত শর্করা ধরা পড়ে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানা গেছে, ফলে হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এএডি/
  বিষয়:   অসুস্থ  হজযাত্রী  খোঁজ  হাসপাতাল  ধর্মমন্ত্রী  ফ্লাইট  সংকট  অসুস্থ  যাত্রী  চিকিৎসা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: