মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি

2026-05-02T04:40:07+00:00
2026-05-02T04:40:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪০ এএম 
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার। ছবি : সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। 

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়,গোপন তথ্যের  ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামে একটি ৫ তলা ভবনের ২য় তলায় অভিযান চালায়।

আরও পড়ুন

এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক কেনাবেচার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার অবৈধ বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এএডি/


  বিষয়:   পিরোজপুর  মঠবাড়িয়া  তালাবদ্ধ  ঘর  কেজি  গাঁজা  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: