এফআর হিউম্যান কেয়ারের উদ্যোগে অটোরিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় দারিদ্র বিমোচনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৯টি ব্যাটারিচালিত অটোমিশুক, ১টি রিকশা, ১টি ভ্যান এবং ১৫টি সেলাই

2026-05-02T04:48:12+00:00
2026-05-02T04:48:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এফআর হিউম্যান কেয়ারের উদ্যোগে অটোরিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪৮ এএম 
এফআর হিউম্যান কেয়ারের উদ্যোগ। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনা উপজেলায় দারিদ্র বিমোচনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৯টি ব্যাটারিচালিত অটোমিশুক, ১টি রিকশা, ১টি ভ্যান এবং ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২ জনকে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।

শুক্রবার (১ মে) এফআর হিউম্যান কেয়ারের উদ্যোগে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
আরও পড়ুন

সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

এসময় আরও বক্তব্য দেন তীরচর আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মিজানুর রহমান, হারং আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাসেম, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফজলুল সাত্তার, হারং আলিম মাদ্রাসার সভাপতি হাবিব উল্লাহ বাহার, অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, চান্দিনা মহিলা কলেজের অধ্যাপক হেদায়েত উল্লাহ, হারং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ বদিউল আলম, মাতৃভূমি মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক কেএমএকে মহিউদ্দিন, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাউসার আলম, সমাজসেবক দলিলুর রহমান দুলাল, মামুনুর রশিদ, আবু হানিফ, মহিউদ্দিন সরকার ও পিয়ারা বেগম।

অনুষ্ঠানের শেষপর্বে আগত অতিথিরা উপকারভোগীদের হাতে অটো মিশুক, রিকশা, ভ্যান ও সেলাই মেশিন তুলে দেন।

এএডি/


  বিষয়:   এফআর  হিউম্যান  কেয়ার  উদ্যোগ  অটোরিকশা  ভ্যান  সেলাই মেশিন  বিতরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: