আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার অন্যতম উপদেষ্টা আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন ইমু।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফটিকছড়ি থানা শাখার অন্যতম উপদেষ্টা জনাব মাওলানা ইউসুফ বিন সিরাজ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু জাফর।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা নবীর হোসাইন মাসুদ, কাজী মোহাম্মদ ইকবাল, ইব্রাহিম খলিল, আজগর আলী, রুহুল আমিন, শামসুর আলম হেলালী, লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. এরশাদ উল্লাহ, জিয়াউল হক রুবেল, গিয়াস উদ্দিন রুবেল, আনারুল আজিম মেম্বার ও ফোরকানুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
এএডি/