নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকালে উপজেলার ইলাশপুর এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের রাজার বাজার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আসম আলীর ছেলে আইনুল হক (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
পুলিশ জানায়, শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় পৌঁছলে বিপরতী দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আইনুল হক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে আরেকজন মারা যান। এ সময় বেশ কয়েকজন আহত হন।
পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়াও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই