কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের মা মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে)

2026-05-02T12:23:41+00:00
2026-05-02T12:25:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ১২:২৫ পিএম
মেহেরুন্নেছা উর্মির মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের মা মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছর ও চার বছরের সন্তানদের নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাঁটি হতো।

রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটুয়াখালী  নারী পুলিশ সদস্যে  মরদেহ উদ্ধার  কলাপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: