প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীতশেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়ায় ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। মরদেহটির গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন