ফটিকছড়িতে ঝোপে মিলল ফুটফুটে নবজাতক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোপঝাড়ে মিলল এক সদ্য ভূমিষ্ঠ কন্যা নবজাতক। খবর পেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার

2026-10-22T22:07:29+00:00
2026-10-22T22:07:29+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে ঝোপে মিলল ফুটফুটে নবজাতক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোপঝাড়ে মিলল এক সদ্য ভূমিষ্ঠ কন্যা নবজাতক। খবর পেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে যাই। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স একদিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে।

ওসি বলেন, শিশুটিকে কে বা কারা সড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফটিকছড়ি  নবজাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: