চাঁদার টাকা বিদেশে পাঠিয়ে গ্রেফতার ৩ সহোদর

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চাঁদার টাকা বিদেশে পাচারের অভিযোগে তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরে চাঁদাবাজি করে বিদেশে পালিয়ে থাকা ‘ফোর স্টার গ্রুপের’

2026-10-22T22:44:09+00:00
2026-10-22T22:44:09+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদার টাকা বিদেশে পাঠিয়ে গ্রেফতার ৩ সহোদর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
চাঁদার টাকা বিদেশে পাচারের অভিযোগে তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরে চাঁদাবাজি করে বিদেশে পালিয়ে থাকা ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসীদের কাছে টাকা পাঠানো এবং দেশে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাতে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন ওই শীর্ষ সন্ত্রাসীদের আপন ভাগ্নে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের।

গ্রেফতার হওয়া তিন ভাই হলেন— মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তাদের বাবার নাম আমির হোসেন এবং মায়ের নাম নাসিমা বেগম।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার তিন ভাইয়ের মা নাসিমা বেগমের ভাই হলেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান এবং জামিলুর রহমান ওরফে জামিল।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বলেন, গ্রেফতার মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, মেহেদীর মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, সানজিম হাসানের বিরুদ্ধে ওই সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব খাটিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে নিজেদের আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।

ডিসি হাসান মোহাম্মদ নাছের জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ওই শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে।

তিনি আরও জানান, গ্রেফতার তিনজনকে মিরপুর থানার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগে অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাঁদা  টাকা  বিদেশ  গ্রেফতার  সহোদর  সময়ের আলো  চাঁদাবাজি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: