সেফটি ট্যাংকিতে কাজ করার সময় মারা গেলেন দুই শ্রমিক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২

2026-10-22T22:41:28+00:00
2026-10-22T22:41:28+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সেফটি ট্যাংকিতে কাজ করার সময় মারা গেলেন দুই শ্রমিক
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম 
সেফটি ট্যাংকের ভিতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। ছবি : সংগৃহীত
নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মৃত শ্রমিকরা হলেন-বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেন খানের নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভিতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন।

এসময় অক্সিজেনের অভাবে ওই দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওসি আরও জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম বইছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   সেফটি ট্যাংকি  দুই শ্রমিক  বানারীপাড়া  জামাল হোসেন ও মো. সোহাগ  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: