ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে ৭ জন আটক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সাত জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা

2026-05-02T05:20:23+00:00
2026-05-02T05:20:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে ৭ জন আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:২০ এএম 
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে ৭ জন আটক। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত সাত জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেল পাঁচটার দিকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন। 

গ্রেফতারকৃতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. বেলাল হোসেন (৩৩) ও পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার শমসের মণ্ডলের ছেলে হাফিজুর রহমান (৪০)। হাকিমপুর থানার মামলা নং ৩৮ ও ১।

এছাড়া বৃহস্পতিবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা হিলি বাজারের (পুরনো সুইপার পট্টি) এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন (৩৫), তারাজুল (৪২), সুলতান (৪৫), মুনসুর রহমান (৩৮) ও নবাবগঞ্জ উপজেলার আনেছ (৫২)। 
আরও পড়ুন

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনের সাত কারাদণ্ড করা হয়েছে।

পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এএডি/


  বিষয়:   ভ্রাম্যমাণ  আদালত  পুলিশ  অভিযান  আটক  হিলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: