আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সপ্তাহের শেষে এবং বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র‌্যাঙ্কিং হালনাগাদ করে থাকে। তবে বার্ষিক হালনাগাদটি দলগুলোর জন্য

2026-05-02T14:15:52+00:00
2026-05-02T14:15:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:১৫ পিএম 
বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সপ্তাহের শেষে এবং বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র‌্যাঙ্কিং হালনাগাদ করে থাকে। তবে বার্ষিক হালনাগাদটি দলগুলোর জন্য নিয়ে আসে ভিন্ন তাৎপর্য।

বাংলাদেশের নারী ক্রিকেট দল ২০২৬ সালের সেই বার্ষিক র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে। এবার নিগার সুলতানার দল পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। 

শুক্রবার (১ মে) আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। মোট তিন বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এই র‌্যাঙ্কিংয়ে। 

যার মধ্যে ২০২৫ সালের ১ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যকার পারফরম্যান্সকে শতভাগ এবং তার আগের দুই বছরের পারফরম্যান্সকে পঞ্চাশ ভাগ ওয়েটেজে মূল্যায়ন করা হয়েছে।


মেয়েদের বার্ষিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া (১৬৩ পয়েন্ট), ইংল্যান্ড (১২৮), ভারত (১২৬), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। তবে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ (৭৩)। শীর্ষ দশের বাকি দুটি জায়গায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (নবম) ও আয়ারল্যান্ড (দশম)।

মেয়েদের ওয়ানডের পাশাপাশি ছেলেদের বার্ষিক টেস্ট র‌্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। এখানেও শীর্ষে অস্ট্রেলিয়া (১৩১)। গতবারের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা (১১৯)। তবে ইংল্যান্ড (১০২ পয়েন্ট) জায়গা ধরে রাখতে পারেনি, তাদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত (১০৪)।

নিউজিল্যান্ড পঞ্চম স্থান ধরে রাখলেও শ্রীলঙ্কা ছয় থেকে সাতে নেমে গেছে, এক ধাপ এগিয়ে ষষ্ঠ পাকিস্তান। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম), বাংলাদেশ (নবম) ও জিম্বাবুয়ে (দশম)। নির্ধারিত সময়ের মধ্যে ৮টি টেস্ট না খেলায় আয়ারল্যান্ড র‌্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে র‍্যাঙ্কিংয়ে ফিরতে আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট খেলতে হবে।

/কেএইচও 


  বিষয়:   আইসিসি  বার্ষিক র‍্যাঙ্কিং  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: