ভিজিটর ভিসা নিয়ে সতর্কবার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকার মার্কিন দূতাবাস ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ

2026-05-02T18:42:48+00:00
2026-05-02T19:17:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভিজিটর ভিসা নিয়ে সতর্কবার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৭:১৭ পিএম
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। সংগৃহীত ছবি
ঢাকার মার্কিন দূতাবাস ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে।   

বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়। যেমন, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা।

বার্তায় আরও বলা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। 

 
এর আগে, দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। 

কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন– এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।  


/ইউএমএইচ
 



  বিষয়:   ভিজিট ভিসা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: