কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ ২০২৫ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিশে সূরা সদস্য ও দিনাজপুর-১ আসনের প্রার্থী মো. মতিউর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সয়দ ইমরুল কায়েম রুপম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়| সমাবেশে দিনাজপুর ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সময়ের আলো/জোই