বানারীপাড়ায় জেলেকে হত্যা মামলায় স্ত্রী-ছেলে জেলহাজতে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলেকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে

2026-05-02T19:18:03+00:00
2026-05-02T19:18:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় জেলেকে হত্যা মামলায় স্ত্রী-ছেলে জেলহাজতে
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১৮ পিএম 
গ্রেফতার সেলিনা বেগম ও সাগর। সময়ের আলোর ফাইল ছবি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলেকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২ মে) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এর আগে শুক্রবার (১ মে) নিহত হাবিবুরের বাবা আ. মন্নাত মোল্লা বাদী হয়ে তার ছেলেকে পরিকল্পিতভাবে মারধর ও নির্যাতন করে হত্যার অভিযোগ এনে পুত্রবধূ সেলিনা বেগম ও নাতি সাগরকে আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা করেন। 

মামলার বাদী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান মোল্লাকে তার স্ত্রী ও ছেলে পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। বৃহস্পতিবার, (৩০ এপ্রিল) রাতের আঁধারে তাকে বেদম মারধর ও নির্যাতন করে হত্যা করা হলেও শুক্রবার (১ মে) সকালে তার মৃত্যুর খবর জানাজানি হয়।


গ্রামবাসীরা জানান, নিহতের নাক, মুখমণ্ডল ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায় এবং নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। শুক্রবার দুপুরে এ ঘটনায় বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৌমেন সরকার বানারীপাড়া থানায় আসেন।

ওসি মজিবুর বলেন, হাবিবুরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। আসামি নিহতের স্ত্রী ও ছেলেকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিঙ্গাসাবাদের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই  



  বিষয়:   বানারীপাড়া  জেলে  হত্যা মামলা  স্ত্রী  ছেলে  জেলহাজত  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: