দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়ামে সারা দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শেষে তিনি দিনাজপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শনিবার (২ মে) বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন তিনি।
তখন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ফেস্টুনসহ বেলুন ওড়ান প্রধান অতিথি এম এ জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সাংসদ মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
প্রসঙ্গত, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ দিনাজপুর আসরের ১৫টি ইভেন্টে খেলোয়াড়, কোচ ও ম্যানেজার সহ মোট ১৭০ জন অংশগ্রহণ করেছে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা।
সময়ের আলো/জোই