ডেমরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা একটি ট্রাকের চাপায় মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী (২৫) নিহত হয়েছেন।শনিবার (২

2026-05-03T01:27:26+00:00
2026-05-03T02:59:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডেমরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:২৭ এএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ২:৫৯ এএম
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা একটি ট্রাকের চাপায় মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী (২৫) নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আলিফ সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়ত। শনিবার রাত ১১টার দিকে পরিচয় শনাক্ত করেন তার মামা আলাউদ্দিন জনি। 

তিনি জানান, আলিফের বাসা যাত্রাবাড়ি কুতুবখালি এলাকায়। বাবার নাম জুয়েল দেওয়ান। আলিফ লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম চাকরি করত। দুই ভাইয়ের মধ্যে আলিফ বড়। রাতে ঢাকা মেডিকেল থেকে সড়ক দুর্ঘটনার কথা জানতে পারি। এরপর হাসপাতালে এসে আলিফের মরদেহ দেখতে পাই।

উদ্ধার কাজে সহায়তাকারী সিএনজি চালক রাশেদুল ইসলাম জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় জটলা দেখে এগিয়ে যান এবং রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।   


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

​এদিকে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়, ট্রাকটি জব্দ করা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সময়ের আলো/আআ




  বিষয়:   ডেমরা  ট্রাক  চাপা  মোটরসাইকেল  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: