বিএম কলেজে বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

বরিশাল ব্যুরো

সারাদেশ

সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) সেশন চার্জের স্বচ্ছতা, শিক্ষা সংকট নিরসনের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। রোববার (৩ মে) দুপুরে

2026-05-03T14:53:59+00:00
2026-05-03T14:53:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএম কলেজে বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৫৩ পিএম 
বিএম কলেজে ছাত্র ইউনিয়নের সমাবেশ। ছবি : সময়ের আলো
সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) সেশন চার্জের স্বচ্ছতা, শিক্ষা সংকট নিরসনের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। রোববার (৩ মে) দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই কর্মসূচি হয়।

ঐতিহ্যবাহী এই কলেজের দীর্ঘদিনের সংকট দূর করে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ছাত্র ইউনিয়নের  সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অর্নব রায়, কার্যকরী সদস্য কাজী মারজান, হাসিবুর ইসলাম, আসিফ মাহমুদ প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, সেশন ফির পূর্ণাঙ্গ রশিদে যে টাকার অঙ্ক দেখা যাচ্ছে তার স্বচ্ছতা নেই। পরিবহন খাতের জন্য প্রতিবছর যে টাকা শিক্ষার্থীদের থেকে উত্তোলন করা হয় তা দিয়ে প্রতিবছর নতুন বাস কেনা যায়। কিন্তু আমরা দেখতে পাই গাদাগাদি করে ঝুঁকিপূর্ণ অবস্থায় মাত্র তিনটি রুটে বাস চলাচল করছে। দীর্ঘদিন ধরে কলেজ অডিটোরিয়াম বন্ধ এবং চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও কোনো চিকিৎসক নিয়মিত বসেন না। লাইব্রেরিতে হাজারও বই অযত্নে নষ্ট হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা নানান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

দ্রুততম সময়ের মধ্যে যদি এসব সংকট দূর করা না হয় তাহলে সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এ সময় তারা তাদের দাবি দাওয়ার পক্ষে একসপ্তাহ ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   বিএম কলেজ  দাবি  ছাত্র ইউনিয়ন  সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: