ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা বহিষ্কৃত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে

2026-05-03T20:47:18+00:00
2026-05-03T20:47:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে পাকুন্দিয়ায় ছাত্রদল নেতা বহিষ্কৃত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৪৭ পিএম 
মো. মোনায়েম খাঁন। ছবি : সময়ের আলো
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কৃত নেতার নাম মো. মোনায়েম খাঁন। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন।

শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোনায়েম খাঁন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে মোনায়েম খাঁনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে দলীয় আদর্শবিরোধী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পোস্ট দেওয়া এবং দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকাসহ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের নানা প্রমাণ পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/জয়/জোই


  বিষয়:   ফেসবুক/ জয় বাংলা  জয় বঙ্গবন্ধু  স্লোগান  পাকুন্দিয়া  ছাত্রদল নেতা  বহিষ্কৃত  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: