মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত দুদিনে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। রোববার (৩ ম) সকালে

2026-05-03T21:31:20+00:00
2026-05-03T21:31:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৩১ পিএম 
জব্দ ভায়াগ্রা ট্যাবলেট। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত দুদিনে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। রোববার (৩ ম) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে মাদক জব্দের বিষয়টি জানান। 

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/৫-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করে। অভিযানটি পরিচালনা করেন, সুবেদার মো. তরিকুল ইসলাম।

একই দিন ভোর ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৭/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে ২৪ বোতল ভারতীয় সিরাপ (মাদক) জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে হাবিলদার মো. শহর আলী।


এ ছাড়া গত ২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৮-আর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করে। গয়েশপুর গ্রামের মাঠের আম বাগানের মধ্য হাবিলদার মো. সায়াদ হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। 

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ মাদক বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মহেশপুর  সীমান্ত  মাদক জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: