কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে

2026-05-03T20:40:55+00:00
2026-05-03T20:41:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৮:৪১ পিএম
জিরাসহ জব্দ ট্রাক ও আটক আবুল হোসেন। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৯২ বস্তা ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। 

এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ১৯২ বস্তায় মোট ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা। 


আটক আবুল হোসেন উপজেলার আরিঙ্গাবাজার দক্ষিণ এলাকার মৃত আলফাজ আলীর ছেলে। 

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আবুল হোসেন বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বড়লেখা  ভারতীয় জিরা  ট্রাক জব্দ  আটক  মৌলভীবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: