বিধানসভা নির্বাচনের ভোট গণনা না হওয়া পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে (৩ মে) রোববার সকাল ৬টা থেকে গণনা সম্পন্ন না

2026-05-03T21:57:40+00:00
2026-05-03T21:57:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিধানসভা নির্বাচনের ভোট গণনা না হওয়া পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫৭ পিএম 
বুড়িমারী স্থলবন্দর। ছবি : সংগৃহীত
ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে (৩ মে) রোববার সকাল ৬টা থেকে গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রফতানি, মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন।

তবে চিকিৎসাজনিত জরুরি রোগী ও অত্যাবশ্যকীয় পচনশীল দ্রব্যের ক্ষেত্রে শিথিল রাখা হয়েছে। 

ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত জারি করা দুটি নির্দেশনায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। 

জানাতে পাওয়া যায় যে, এ দুই জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত দুটি চিঠির বরাতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টকে এই তথ্য জানায়। 


বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। 

তারা জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করেছে। এতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ কারণে ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরেও আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ৫ মে যথারীতি আমদানি-রফতানি চালু করা হবে। 

নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট, কলকাতার প্রধান নির্বাচন আধিকারিক (কমিশনার), জলপাইগুড়ি বিভাগের কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনি ব্যয় তদারকি দল, শিলিগুড়ি পুলিশ কমিশনার, কোচবিহার পুলিশ সুপার, বিএসএফসহ ৫৩টি দফতরকে কপি দিয়েছে। 

অন্যদিকে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টম, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, স্থানীয় ব্যাংকসহ সব গোয়েন্দা সংস্থাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, কাস্টমের অভ্যন্তরীণ কার্যক্রম তথা পরীক্ষণ, শুল্কায়ন ও যাত্রীসেবা চালু রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিধানসভা নির্বাচন  ভোট গণনা  বুড়িমারী স্থলবন্দর  পাটগ্রাম  লালমনিরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: