দলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

ক্রীড়া ডেস্ক

খেলা

দলে সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছর বয়সি এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না

2026-05-03T23:25:10+00:00
2026-05-03T23:25:10+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
খেলা
দলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
দলে সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছর বয়সি এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আত্মহত্যাকারী সেই নারীও ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। গেল দুই বছর ধরে অ্যাঞ্জেল পুদুচেরিতে ক্রিকেটের অনুশীলন করে যাচ্ছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়েন। সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান তিনি।


রাত বাড়লেও তার কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে সন্দেহ হলে তিনি সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   দল  সুযোগ  ভারত  ক্রিকেটার  আত্মহত্যা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: