হায়দরাবাদকে উড়িয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

সময়ের আলো ডেস্ক

খেলা

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। টাইগার পেসার

2026-05-04T03:41:38+00:00
2026-05-04T03:41:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
হায়দরাবাদকে উড়িয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৪১ এএম   (ভিজিট : ৩১)
ফাইনাল ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। ছবি : সংগৃহীত
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। টাইগার পেসার নাহিদ রানা এদিন পেশোয়ারের হয়ে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন। মাত্র ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। 

প্রথমে ব্যাট করা হায়দরাবাদ কিংস অলআউট হয় ১২৯ রান করে। পরে ২৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় পেশেয়ার। অধিনায়ক বাবরের নেতৃত্বে ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো দলটি।

এদিন হায়দরাবাদ টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল। ওপেনার মাজ সাদাকাত এবং অধিনায়ক মারনাস লাবুশেন মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৬ রান। ৬ বলে ১১ রান করে বিদায় নেন মাজ। আরেক ওপেনার লাবুশেন দলের ৫১ রানের মাথাতে সাজঘরে ফিরে যান। মাত্র ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন এ অধিনায়ক।

ইনিংসের ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। তবে সে ওভারে তার উইকেটের দেখা মেলেনি বরং দিয়েছেন ১৩ রান। তবুও রানার উপর অধিনায়ক বাবর আজম বারবার আস্থা রেখেছেন। 

৮ম ওভারে ফের বল হাতে নেন রানা। এবার মাত্র ৫ রান দিয়েছেন তিনি, সাঙ্গে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। এ অজি তারকা মেরেছেন গোল্ডেন ডাক। 

সেই একই ওভারে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান কুশল পেরেরা। নাহিদ রানা তাকে বাধা দিয়েছেন দাবি করলেও সেই দাবি পাত্তা পায়নি, আউটই হয়েছেন পেরেরা।

ফের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন রানা। এবার যেন আরও বেশি অনবদ্য। উইকেট মেইডেন ওভারে সাজঘরে ফিরিয়ে দেন হুনাইন শাহকে। ৩ ওভারে ১৮ রান খরচায় উইকেট নেন ২টি।


একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা সাইম আইয়ুব তুলে ফেলেন ফিফটি। বাকিরা কেউ আহামরি রান পাননি। ১৭তম ওভারে বোলিংয়ে ফেরেন রানা। ওভারের প্রথম বলেই সাইমকে এলবিডব্লিউ করেছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান সাইম। 

সেই ওভারে ৪ রান দেন রানা। উইকেট মেলেনি। ৪ ওভারে ১ মেইডেনের সাথে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন রানা।

১৮ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয়েছে হায়দরাবাদ কিংসমেন। শেষের আগের ব্যাটার হিসেবে আউট হওয়া সাইম খেলেছেন ৫০ বলে ৫৪ রানের ইনিংস।

পেশোয়ারের হয়ে ৪ উইকেট নেন অ্যারন হার্ডি। ২ উইকেট তোলেন নাহিদ রানা। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ বাসিত এবং সুফিয়ান মুকীম।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই দুই ওপেনারের উইকেট হারিয়েছে পেশোয়ার জালমি। ৩ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হারিস। অধিনায়ক বাবর আজম ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।

তিনে নামা কুশল মেন্ডিস এবং চারে নামা অ্যারন হার্ডি দলের হাল ধরেন। কুশল বেশিক্ষণ টেকেননি যদিও। হার্ডি চালিয়েছেন ধুমধাড়াক্কা ব্যাটিং। ৮ বলে ৯ রান করে বিদায় নেন কুশল।

পাঁচে নামা মাইকেল ব্রেসওয়েল ৫ বলে ৪ রান করেছেন। ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে পেশোয়ার। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে পেশোয়ার।

হার্ডির সাথে জুটি বাঁধেন আবদুল সামাদ। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে পেশোয়ারের ব্যাটিং। ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়ে গেছেন হার্ডি-সামাদ। রান বের করেছেন দারুণ সব শটে। হার্ডি তুলে নেন ফিফটি। পেশোয়ারের ইনিংস পায় স্থিরতা।

শেষ দিকে এই দুইজনের ব্যাটে ভর করেই জয়ের খুব কাছে চলে যায় পেশোয়ার জালমি। একদম শেষদিকে গিয়ে সামাদ আউট হয়েছেন। ৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আবদুল সামাদ। শেষ দিকে ফারহান ইউসুফের চারে জয় পেয়েছে পেশোয়ার। ২৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করেছে পেশোয়ার জালমি, ঘরে তুলেছে পিএসএলের শিরোপা।

হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ আলী। ১টি করে উইকেট শিকার করেছেন আকিফ জাভেদ এবং হুনাইন শাহ।

/কেএইচও


  বিষয়:   হায়দরাবাদ  চ্যাম্পিয়ন  পেশোয়ার জালমি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: