ভবানীপুরেও শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে ভোট গণনায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল

2026-05-04T11:25:20+00:00
2026-05-04T11:25:20+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভবানীপুরেও শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:২৫ এএম 
প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে ভোট গণনায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬ হাজার ৩৮০টি ভোট, যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে এসেছে ৪ হাজার ৮২২টি ভোট। ফলে বর্তমানে ১ হাজার ৫৫৮ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে লিড নিচ্ছেন শুভেন্দু অধিকারী। ভোট গণনার শুরুটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইতিবাচক ছিল। 

সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ডের শেষে তিনি ১ হাজার ৯৯৬ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। সেই রাউন্ডে মমতা ৩ হাজার ৬৬৬টি ভোট পেলেও শুভেন্দু পেয়েছিলেন মাত্র ১ হাজার ৬৭০টি ভোট। 

কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হতেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে এবং শুভেন্দু অধিকারী মমতাকে টপকে শীর্ষস্থান দখল করেন। ভবানীপুর কেন্দ্রে মোট ১৯ রাউন্ডের গণনা হওয়ার কথা রয়েছে, যার মধ্যে মাত্র দুই রাউন্ড শেষ হওয়ায় চূড়ান্ত ফলাফল কোন দিকে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

অন্যদিকে, রাজ্য রাজনীতির অপর প্রধান কেন্দ্রবিন্দু নন্দীগ্রামেও প্রথম রাউন্ডের শেষে নিজের আধিপত্য বজায় রেখেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্র করের চেয়ে ৬৬৬ ভোটে এগিয়ে রয়েছেন। 

ভবানীপুর ও নন্দীগ্রাম—এই দুই হেভিওয়েট আসনেই শুভেন্দুর প্রাথমিক লিড বিজেপি শিবিরের কর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। তবে গণনার এখনো অনেকগুলো ধাপ বাকি থাকায় এবং রাউন্ডে রাউন্ডে সংখ্যা পরিবর্তিত হওয়ায় কোনো পক্ষই নিশ্চিতভাবে জয়ের দাবি করতে পারছে না।

এদিন সকাল থেকেই ভবানীপুরের গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তথ্য সরবরাহ নিয়ে ব্যাপক ধোঁয়াশা ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছিল। সংবাদকর্মীরা অভিযোগ করেছেন, কর্মকর্তাদের অসহযোগিতা এবং দুর্বল প্রচার ব্যবস্থার কারণে প্রথম রাউন্ডের ফল পেতেই সকাল ১০টা বেজে যায়। 

দীর্ঘ বচসা ও অপেক্ষার পর অবশেষে গণনার চিত্র পরিষ্কার হতে শুরু করে। বর্তমানে ১৪টি টেবিলে সমান্তরালভাবে ইভিএম ও পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবধান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: