রাজধানীর ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা মারা গেছেন। রোববার (৩ মে) রাত ১০টার দিকে বড়ভাঙা বাইপাস রোডে ঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলে মারা যায়।
মৃত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। এবং বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।
তিনি আরও জানান, রাতে বাসার কিছুটা দূরে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তার মা।
ডেমরা থানার উপর-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে বড়ভাঙ্গা বাইপাস এলাকায় রাস্তা পার হচ্ছিল ওই বৃদ্ধা। এসময় একটি মোটরসাইকেল ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আআ