১২৮ বছরের শিরোপার অপেক্ষা কাটল সুইস ক্লাবের

ক্রীড়া ডেস্ক

খেলা

অনন্য এক রেকর্ড গড়েছে সুইজারল্যান্ডের ফুটবল ক্লাব এফসি থুন। ইউরোপিয়ান ফুটবলে এমন নজির আর নেই। দ্বিতীয় বিভাগ থেকে ৫ বছর

2026-05-04T14:26:03+00:00
2026-05-04T14:26:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
১২৮ বছরের শিরোপার অপেক্ষা কাটল সুইস ক্লাবের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
অনন্য এক রেকর্ড গড়েছে সুইজারল্যান্ডের ফুটবল ক্লাব এফসি থুন। ইউরোপিয়ান ফুটবলে এমন নজির আর নেই। দ্বিতীয় বিভাগ থেকে ৫ বছর পর ফিরেই ক্লাবের ১২৮ বছরের ইতিহাসে প্রথম লিগ শিরোপা। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। 

দীর্ঘ পাঁচ মৌসুম দ্বিতীয় বিভাগে খেলেছে এফসি থুন। এবার প্রথম বিভাগেই উঠে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে ক্লাবটি। মৌসুমজুড়ে দাপট দেখিয়েও অবশ্য শেষ মুহূর্তে এসে বিপাকে পড়েছিল তারা। শেষ ৫ ম্যাচের ৪টিতে হেরে যাওয়া থুনে অপেক্ষা বেড়েই চলেছিল।

অবশেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের ম্যাচে হেরে যাওয়ায় তিন ম্যাচ বাকি থাকতে ঐতিহাসিক শিরোপা নিশ্চিত করল এফসি থুন। ক্লাবের ১২৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় শিরোপা।

দলের এমন জয়ে উচ্ছ্বাস ছরিয়ে পড়েছে পুরো শহরজুড়ে। শিরোপা নিশ্চিত হওয়ার দিনটির জন্য থুন শহরের বার ও রেস্তোরাঁগুলো সারারাত খোলা রাখার অনুমোদন আগেই দিয়ে রেখেছিল স্থানীয় কাউন্সিল। শিরোপা জয়ের উল্লাসে মিছিল নিয়ে টাউন হল স্কোয়ারের দিকে গিয়েছেন সমর্থকরা, রাতভর চলেছে আনন্দ উৎসব।


এই মৌসুমের আগে লিগে থুনের সেরা সাফল্য ছিল ২০০৪-০৫ মৌসুমে দ্বিতীয় হওয়া, যা পরের মৌসুমে তাদের সুযোগ করে দেয় চ্যাম্পিয়নস লিগে খেলার। আর্সেনাল, আয়াক্স ও স্পার্তা প্রাহার মতো দল থাকায় সেবার গ্রুপে সেবার তৃতীয় হয়েছিল থুন।

লিগ জেতায় ২২ বছর পর আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরবে থুন। এবার কি গ্রুপ পর্ব পেরোতে পারবেন তারা?

সময়ের আলো/আআ


  বিষয়:   শিরোপা  অপেক্ষা  সুইস  ক্লাব  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: