পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী। তবে প্যান্টের রং

2026-05-04T15:42:02+00:00
2026-05-04T17:55:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৫:৫৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী। তবে প্যান্টের রং খাকি থাকবে। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে।


মন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেছে, সেগুলো আমরা অবগত আছি।  তারা জামিনে বেরিয়েছিল। এটা আদালতের বিষয়। কীভাবে তারা বেরিয়েছে সেটা আদালতের বিষয়। তারা যেহেতু আগে অপরাধী বলে চিহ্নিত সেহেতু তারা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে আমাদের আইনের ভেতর দিয়ে যেতে হয়। শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দেখছে। যারাই হত্যাকাণ্ড বা অপরাধের সঙ্গে জড়িত তারা আইনের আওতায় আসবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুলিশ  পোশাক  আবার  পরিবর্তন  আসছে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: