তৃণমূলের সমাবেশস্থলে চেয়ার ভাঙচুর করল বিজেপি কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ইতোমধ্যে ফলাফলে এগিয়ে গেছেন গেরুয়া শিবির।

2026-05-04T16:03:33+00:00
2026-05-04T16:04:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তৃণমূলের সমাবেশস্থলে চেয়ার ভাঙচুর করল বিজেপি কর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:০৪ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ইতোমধ্যে ফলাফলে এগিয়ে গেছেন গেরুয়া শিবির। তবে এখন আশা ছাড়ছেন না জোড়াফুলের সমর্থকরা। তবে এরই মধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীরা বসেছিলেন। সেখানে ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সীও। পুলিশ তাদের উঠে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর তৃণমূলের সভাস্থলে গিয়ে চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

অভিযোগের বিষয়ে এক বিজেপি সমর্থক বলেন, তৃণমূল আমাদের উপর অনেক শোষণ করেছে। ২০২১, ২০২৪-এ আমরা বাড়িছাড়া হয়েছি। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ওরা জমায়েত করেছিল। বাংলার মানুষের কোনো উন্নয়ন করেনি। শুধু লুটেছে। আর করতে দেব না।


সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিজেপি ১৯০ আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৮ আসনে এগিয়ে আছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   তৃণমূল  সমাবেশ  চেয়ারম ভাঙচুর  করল  বিজেপি  কর্মী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: