জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নারী এমপিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।সোমবার (৪

2026-05-04T18:45:44+00:00
2026-05-04T18:45:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নারী এমপিদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৪৫ পিএম 
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নারী এমপিদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্দেশে আশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা।

এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

এএডি/


  বিষয়:   জিয়াউর রহমান  খালেদা জিয়া  সমাধি  নারী  এমপি  শ্রদ্ধা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: