গার্লফ্রেন্ড কালচার নিয়ে নড়েচড়ে বসছে বিসিসিআই

সময়ের আলো ডেস্ক

খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের লড়াইয়ের বাইরেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন। বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে তাদের

2026-05-04T18:53:42+00:00
2026-05-04T19:00:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
গার্লফ্রেন্ড কালচার নিয়ে নড়েচড়ে বসছে বিসিসিআই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৫৩ পিএম 
গার্লফ্রেন্ড কালচার নিয়ে নড়েচড়ে বসছে বিসিসিআই। ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের লড়াইয়ের বাইরেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন। বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে তাদের প্রেমিকাদের নিয়মিত উপস্থিতি ঘিরে নতুন করে ভাবতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

সাম্প্রতিক ম্যাচগুলোতে হার্দিক পাণ্ডে, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান, আরশদীপ সিংয়ের মতো তারকাদের তাদের ঘনিষ্ঠ সঙ্গীদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ায় বিষয়টি আলোচনায় আসে। শুধু স্টেডিয়াম নয়, দলীয় হোটেল এবং টিম মুভমেন্টেও এই উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বোর্ডের অভ্যন্তরে অনেকে মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কের এই প্রকাশ্য উপস্থিতি দলের প্রস্তুতি এবং মনোযোগে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অতিরিক্ত সামাজিক ব্যস্ততা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও উদ্বেগের জায়গা তৈরি হয়েছে নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা নিয়ে। বিসিসিআইয়ের আশঙ্কা, দলীয় পরিবেশে বাইরের ব্যক্তিদের উপস্থিতি ম্যাচ সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া সক্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন

এছাড়া বোর্ডের কিছু কর্মকর্তা অভিযোগ তুলেছেন, নিয়ম না থাকা সত্ত্বেও কীভাবে প্রেমিকাদের টিম হোটেলে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। তাদের দাবি, শুধুমাত্র পরিবার বা বৈধ সঙ্গীদের ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম রয়েছে। ফলে এই ‘অনানুষ্ঠানিক অনুমোদন’ কারা দিচ্ছেন, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ পরিস্থিতিতে বিসিসিআই নতুন করে আচরণবিধি প্রণয়নের কথা ভাবছে। আসন্ন বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হবে বলে জানা গেছে। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক সফরেও খেলোয়াড়দের ব্যক্তিগত সঙ্গীদের উপস্থিতি নিয়ে স্পষ্ট নির্দেশনা আনার পরিকল্পনা রয়েছে।

এএডি/


  বিষয়:   গার্লফ্রেন্ড  কালচার  বিসিসিআই  ক্রিকেট  স্পোর্টস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: