৪,৪৪১ ভোটে জয়ী হয়ে পুদুচেরির মুখ্যমন্ত্রী হলেন এন. রঙ্গস্বামী থাট্টানচাভাদি।
প্রত্যাশামাফিক জয়ে পুদুচেরিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। আঞ্চলিক দল এনআর কংগ্রেসকে হাত করে সেখানে সরকার গঠনের পথে এনডিএ।
পুদুচেরির ৩০ আসনের মধ্যে এনডিএ জোট-এ জয়ের ঘোষণা দিয়েছে। এনআরসি জোট-কে ১৭ টি আসনে জয়ী দেখানো হয়েছে। অন্যদিকে কংগ্রেসকে ৮টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষমতা ফের থাকছে গেরুয়া বহিনীর হাতে। পুদুচেরির ৩০ আসনের বিধানসভাতেও এআইএনআরসি-সহ এনডিএ জোট শক্তিশালী অগ্রগমন বজায় রেখে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
থাট্টানচাভাডি আসনে এআইএনআরসি-র প্রতিষ্ঠাতা ও মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন। এআইএনআরসি, বিজেপি, এআইএডিএমকে এবং এলজেকে নিয়ে গঠিত এনডিএ জোট কংগ্রেস, ডিএমকে এবং ভিসিকে নিয়ে গঠিত ইন্ডিয়া ব্লকের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
/ইউএমএইচ