মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দেশটির একটি বাণিজ্য প্রতিনিধি দল মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা সফর করবেন। সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি এগিয়ে নিতেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫-৭ মে ঢাকা সফর করবে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে।
এএডি/