পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেন। এই সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে

2026-05-04T19:40:09+00:00
2026-05-04T19:40:09+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪০ পিএম 
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেন। এই সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বাংলাদেশে সদ্য বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় তার দায়িত্বকাল সমাপ্ত করায় ভারতীয় হাইকমিশনারকে অভিনন্দন জানান। ভারতীয় হাইকমিশনার তার পুরো দায়িত্বকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদত্ত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করে। তিনি হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় মিশন জানিয়েছে, বিদায়ী সাক্ষাতে উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিত এ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশনার উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে হাই কমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

এএডি/
  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  ভারত  রাষ্ট্রদূত  বিদায়ী  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: