‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ বিজেপির ফল নিয়ে যা বললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি।সোমবার (৪ মে) বিজেপির এই ফল নিয়ে একটি বার্তা দিয়েছেন

2026-05-04T20:16:31+00:00
2026-05-04T20:21:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ বিজেপির ফল নিয়ে যা বললেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৮:২১ পিএম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি। 

সোমবার (৪ মে) বিজেপির এই ফল নিয়ে একটি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।

 
তিনি আরও লিখেছেন, আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে। 


/ইউএমএইচ



  বিষয়:   বিধানসভা  নির্বাচন  বিজেপি  মোদী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: