সাংবাদিকতায় এআই প্রয়োগে ডিআরইউতে প্রশিক্ষণ কর্মশালা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সোমবার

2026-05-04T22:34:29+00:00
2026-05-04T22:35:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
সাংবাদিকতায় এআই প্রয়োগে ডিআরইউতে প্রশিক্ষণ কর্মশালা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩৪ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ১০:৩৫ পিএম
মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ছবি : সময়ের আলো
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সোমবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ আগামী ৮ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ কর্মশালায় সাত দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।  

প্রশিক্ষণের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ টুল গুগল ট্রেন্ডস নিয়ে তৃতীয় দিনে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে দেখানো হয় কীভাবে ট্রেন্ডিং সার্চ বিশ্লেষণের মাধ্যমে নতুন কনটেন্ট আইডিয়া তৈরি করা যায় এবং দর্শকদের আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। গুগল সার্চ ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে এ টুলের ভূমিকা তুলে ধরা হয়।

আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লিফাই জানায়, এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে।

অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা, সম্পাদনা এবং আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখছেন। পাশাপাশি ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্তকরণ এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনাও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। সংবাদ সংগ্রহ থেকে যাচাই ও উপস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এ বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। এ দক্ষতা ছাড়া ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।


প্রথম দিনের সেশনে ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।

দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী। তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহার করে অপতথ্য মোকাবিলার কৌশল ব্যাখ্যা করেন।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল জানান, সদস্যরা ব্যাপক আগ্রহ নিয়ে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং হাতে-কলমে শেখার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াচ্ছেন। গত তিন দিনে প্রায় ২০০ সদস্য প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকরা পিছিয়ে পড়বেন। এ প্রশিক্ষণ তাদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না এবং আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় সোমবার প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। কর্মশালাটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।


/ইউএমএইচ


  বিষয়:   সাংবাদিকতা  ডিআরইউ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: