হঠাৎ ঢাকায় আসছেন হামজা চৌধুরী

সময়ের আলো ডেস্ক

খেলা

ঢাকায় পা রাখতে যাচ্ছেন হামজা চৌধুরী তবে এবার সফরের মূল উদ্দেশ্য মাঠের খেলা নয়, বরং বাণিজ্যিক কার্যক্রম।মঙ্গলবার (৫ মে) লেস্টার

2026-05-05T08:59:29+00:00
2026-05-05T08:59:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
হঠাৎ ঢাকায় আসছেন হামজা চৌধুরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫৯ এএম 
ফুটবলার হামজা চৌধুরী। ছবি : ফেসবুক
ঢাকায় পা রাখতে যাচ্ছেন হামজা চৌধুরী তবে এবার সফরের মূল উদ্দেশ্য মাঠের খেলা নয়, বরং বাণিজ্যিক কার্যক্রম।

মঙ্গলবার (৫ মে) লেস্টার সিটির এই মিডফিল্ডারের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। যদিও জাতীয় দলের কোনো ম্যাচ বা ক্যাম্প এখন নেই, তবুও তার এই সফর ঘিরে ফুটবল মহলে কৌতূহল তৈরি হয়েছে।

সূত্র বলছে, একটি বিজ্ঞাপন চিত্রের কাজে অংশ নিতেই ঢাকায় আসছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ফলে সফরটি পুরোপুরি বাণিজ্যিক হলেও দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি বাড়তি উত্তেজনার কারণ হয়ে উঠেছে।
আরও পড়ুন

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি হামজার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সফরের নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে ৯টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন হামজা। সামনে ৫ জুন সান মারিনোর বিপক্ষে তার খেলার সূচি রয়েছে। ধারণা করা হচ্ছে, লন্ডন থেকে সরাসরি সেই ম্যাচের ভেন্যুতেই যোগ দেবেন তিনি।

এএডি/


  বিষয়:   ঢাকা  হামজা চৌধুরী  ফুটবলার  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: