স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার (৫ মে) নতুন দরেই সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে,

2026-05-05T09:19:58+00:00
2026-05-05T09:19:58+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
৫ মে ২০২৬
স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:১৯ এএম 
প্রতীকী ছবি
দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার (৫ মে) নতুন দরেই সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ এপ্রিল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন

উল্লেখযোগ্য বিষয় হলো, একই দিনে সকালে স্বর্ণের দাম কমানো হলেও সন্ধ্যায় আবার তা বাড়ানো হয়। এর ফলে একদিনেই দামের ওঠানামা নিয়ে বাজারে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে।

চলতি বছরে স্বর্ণের বাজারে অস্বাভাবিক হারে মূল্য সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ৬০ বার দাম পরিবর্তন করা হয়েছে- এর মধ্যে ৩৩ বার বেড়েছে এবং ২৭ বার কমেছে। আগের বছর ২০২৫ সালেও এই ধাতুর দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যা বাজারের অস্থিরতার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে স্থিতিশীলতা রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় পাওয়া যাচ্ছে।

এএডি/
  বিষয়:   স্বর্ণ  রুপা  সোনার দাম  সোনা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: