সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

হজ মৌসুম চলাকালে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। সর্বশেষ দুইজনের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে,

2026-05-05T11:00:16+00:00
2026-05-05T11:00:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:০০ এএম 
সংগৃহীত ছবি
হজ মৌসুম চলাকালে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। সর্বশেষ দুইজনের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে- এগুলো স্বাভাবিক মৃত্যুই।

ধর্ম মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সোমবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করা হয়। মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। তাদের অধিকাংশই ইন্তেকাল করেছেন মক্কায়, আর বাকিরা মদিনায়।

Advertisement
সর্বশেষ মারা যাওয়া দুই হাজি হলেন ফরিদপুরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা উভয়েই মক্কায় অবস্থানকালে মারা যান।
আরও পড়ুন

এদিকে, হজযাত্রী পরিবহন কার্যক্রম জোরগতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন সৌদি আরবে। সরকারি ও বেসরকারি- দুই ব্যবস্থাপনাতেই হাজিদের পাঠানো হচ্ছে।

ফ্লাইট পরিচালনায় অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। নির্ধারিত সময় অনুযায়ী মে মাসের শেষ পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন।

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয় গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিরতি ফ্লাইট শুরু হবে মে মাসের শেষ দিকে এবং জুনের শেষ নাগাদ শেষ হবে।

এএডি/
  বিষয়:   সৌদি  আরব  মারা  বাংলাদেশি  হজযাত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: